নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ওজনে মিষ্টি কম দেওয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজন কম দেওয়া নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৭টায় উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করেন। তখন মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। পরে সাদমান এ ঘটনাটি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার রাতে বিষয়টি নিয়ে পুনরায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান কালবেলাকে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X