কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেন সারোয়ার হোসেন রাব্বি। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেন সারোয়ার হোসেন রাব্বি। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

বিদেশে যেতে না পাড়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামের এক যুবক।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় গালাগালের একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে রাব্বি বলছেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যেতে চেয়েও, ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি; কিন্তু সব কিছু ঠিক থাকার পর লোন না দেওয়ার জন্য সমিতির লোকদের কাছে আমার নামে উল্টো পাল্টা কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি। কোনো দিন জেনে বুঝে কারও ক্ষতি করিনি। তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক?

তিনি দাবি করেন, এলাকার কিছু মানুষ আগে থেকেই তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বাধা দেয় এবং এজন্যই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা রাব্বি ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘প্রথমে ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি শুনুন।’

তিনি জানান, তার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চাইছেন। ভিডিওতে তিনি দেখান একটি ভিসার কাগজও, জানিয়েছেন ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হয়ে যাবে।

রাব্বি বলেন, মানুষের কারণে আগে দুবার ভিসা নষ্ট হয়েছে; প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে। তিনি তা দিতে রাজি নন। অটোরিকশা চালিয়ে ও বিকাশের ব্যবসায় অংশ নিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করেছেন; কিন্তু এখন আর তেমন উপায় নেই। এসবই তার কষ্টের বর্ণনা। ভিডিওতে ইশারা মাইক ভাড়া করতে তিনি ৫০০ টাকা দিয়েছেন এবং একই এলাকার এক বন্ধু ও কিছু লোকও সঙ্গে থেকে গালাগাল করেছেন।

স্থানীয়রা বলছেন, ভিডিওটি দেখে তারা অপমানিত বোধ করেছেন। আবার অনেকে রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক বোঝাই অনুভব করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X