বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

খালে ভাসছে পা হারানো কুমিরের মরদেহ

মোংলা নদীর শাখা খাল নারকেলতলার স্লুইসগেটের কাছে খালে ভাসছে পা হারানো কুমিরের মরদেহ। ছবি : কালবেলা
মোংলা নদীর শাখা খাল নারকেলতলার স্লুইসগেটের কাছে খালে ভাসছে পা হারানো কুমিরের মরদেহ। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয়ের একটি খালে কুমিরের মরদেহ ভাসতে দেখেছেন স্থানীয়রা। রোববার (১৯ অক্টোবর) সকালে জোয়ারের সময় মোংলা নদীর শাখা খাল নারকেলতলার স্লুইসগেটের কাছে মৃত কুমিরটি ভাসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় পরিবেশকর্মী মো. হাছিব সরদার বলেন, কুমিরটি জোয়ারের পানিতে ভেসে আসে। আমরা দেখি এটি উল্টো হয়ে আছে, একটি পা বিচ্ছিন্ন এবং গলা ও সামনের দুই পায়ে রশি বাঁধা। এটি জালের রশিতে বাঁধা পড়েছিল নাকি মেরে ফেলা হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সকালে মৃত কুমিরটি দেখতে নারকেলতলা স্লুইসগেটে ভিড় করেন অনেকে। তবে বিকেলে ভাটা শুরু হওয়ার পর কুমিরটিকে আর সেখানে দেখা যায়নি। হয়তো ভেসে অন্য কোথাও চলে গেছে।

স্থানীয়দের ধারণা, কুমিরটি সুন্দরবনের। নদীতে চলাচলকারী নৌযান বা বাণিজ্যিক জাহাজের ধাক্কা কিংবা প্রপেলারের আঘাতে কুমিরটির মৃত্যু হতে পারে। আবার কারও মতে, গলায় রশি বাঁধা থাকায় কুমিরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, জোয়ারের সময় কুমিরটি দেখা গিয়েছিল, এখন আর নেই। হয়তো ভাটির দিকে স্রোতে ভেসে গেছে। আমরা কুমিরটির খোঁজ করছি। আশপাশে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

সম্প্রতি সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামেও গত বেশ কিছুদিন ধরে কুমির আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১১

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১২

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৩

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৪

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৫

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৬

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৭

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৮

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৯

রিজার্ভ আরও বাড়ল

২০
X