শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শিবালয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও জনসমাবেশ

মানিকগঞ্জের শিবালয়ে জন সমাবেশে বক্তব্য দেন আকবর হোসেন বাবলু। ছবি : কালবেলা
মানিকগঞ্জের শিবালয়ে জন সমাবেশে বক্তব্য দেন আকবর হোসেন বাবলু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ে র‌্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর হোসেন বাবলু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন, সেই ৩১ দফার বাস্তবায়নই বাংলাদেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেবে।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বিক অগ্রগতির দিকনির্দেশনা। এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি আধুনিক, স্বনির্ভর ও জনগণকেন্দ্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

শিবালয় উপজেলা বিএনপির সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য দেন যুবনেতা আবু খালিদ ডনসহ শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির নেতারা।

সমাবেশের আগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে একটি বর্ণাঢ্য র‌্যালি আরিচা ঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X