সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিদায় বেলায় অ্যাকশনে সিলেটের মেয়র

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুলের নেতৃত্বে অভিযান। ছবি : কালবেলা
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুলের নেতৃত্বে অভিযান। ছবি : কালবেলা

মেয়র পদে মেয়াদের শেষ সময়ে এসেও মানুষের প্রশংসা কুড়াচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বরাবরই নগর ও নগরের ফুটপাত দখলমুক্ত করতে নিরন্তর কাজ করে গেছেন তিনি। সেই কাজে সফলও হয়েছেন। এবার বিদায়লগ্নের সময়টুকুও কাজে লাগাচ্ছেন।

গতকাল বুধবার নগরীর টুকেরবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্বে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিক সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান চালানো এলাকার বাসিন্দাদের ৬ মাস আগেই নোটিশ দেওয়া ও মাইকিং করা হয়েছিল, তবুও তারা নিজ থেকে সরে না যাওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, টুকেরবাজার এলাকায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা, শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ৬ মাস আগ থেকে নোটিশ দিয়ে ও মাইকিং করেও লাভ হয়নি। তারা নিজ থেকে সরে না যাওয়ার কারণে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, আমরা সড়ক ও জনপদের জায়গাগুলো উদ্ধার করে দিচ্ছি যাতে আমাদের শহরের মানুষজনের হাঁটাচলার সুবিধা হয়। রাস্তার পাশে আলাদাভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। টুকেরবাজার থেকে আমারখানা পর্যন্ত অভিযান চলবে।

অভিযানে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের নাস্তা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১০

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১১

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১২

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৩

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৪

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৮

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

২০
X