সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার মেয়ের মুক্তি দাবি বাবার

সংবাদ সম্মেলনে নিহতের বাবা ছাইফুল ইসলাম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে নিহতের বাবা ছাইফুল ইসলাম। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে ছেলে শামীম শেখ হত্যা মামলায় গ্রেপ্তার মেয়ে রেশমা খাতুনের মুক্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের বাবা ছাইফুল ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে ছাইফুল ইসলাম বলেন, গত ৪ জুলাই ভদ্রঘাট এসিআই ফুড লিমিটেডের উত্তরে ডোবায় কচুরিপানার ভেতর থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ আমাকে জিজ্ঞেস করে কাউকে সন্দেহ হয় কি না। তখন আমি এসিআই ফুড লিমিটেডের সিকিউরিটি গার্ড রফিক, সিকিউরিটি গার্ডের বস জাবেদ, অ্যাডমিন আইয়ুব, লেবার সাপ্লাইয়ার মালেক, সোলাইমান ও জাকিরের নাম বলি। কিন্তু পুলিশ তাদের আসামি না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা রজু করান।

পরবর্তীতে ডিবি পুলিশ সন্দেহজনক আসামি শ্রী তপু সরকার, শ্রী সুজন চন্দ্র ভৌমিক ও গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। ৩০ সেপ্টেম্বর আমার মেয়ে রেশমা খাতুন ও হাবিজা খাতুন নামে অপর একজনকে গ্রেপ্তার করে। রেশমাকে আটকের পর রিমান্ডে নির্যাতন করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নিয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার ছেলে হত্যা মামলায় যারা জড়িত ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার না করে আমার মেয়েকে গ্রেপ্তার করে। আমার মেয়ের সঙ্গে তার ৪ বছরের ছেলে স্বাধীন ও ৫ বছরের নুসরাত নামে একটি মেয়ে রয়েছে। আমার মেয়ে তার ভাইকে মেরে ফেলতে পারে না। আমার মেয়ে ঘটনার সঙ্গে জড়িত না।

ছাইফুল ইসলাম বলেন, ডিবি পুলিশ বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে। আমার আরেক মেয়ে শিল্পী খাতুন ও নাতি তানভীর এবং বড় ছেলেকেও গ্রেপ্তারের হুমকি দিচ্ছে পুলিশ। এসিআই ফুড লিমিটিডের সিকিউরিটি গার্ড ও অ্যাডমিনকে বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও তার মেয়ে রেশমার মুক্তির দাবি জানান।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, শুধু মেয়ে নয় ওর বাবাও আসামি হবে এই মামলায়। সংবাদ সম্মেলনে সে যেসব নাম বলেছে তাদের মধ্যে আইয়ুব বাদে সবাই আমাদের হাতে আটক রয়েছে। আর মেয়ে তো বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ৪ জুলাই ভদ্রঘাট এসিআই ফুড লিমিটেডের উত্তরে ডোবায় কচুরিপানার ভেতর থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট বোনসহ ৬ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X