সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিআরটিএর ট্রাস্টিতে আবেদনের পরামর্শ বিভাগীয় কমিশনারের

রাজশাহীতে জাতীয় সড়ক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ছবি : কালবেলা
রাজশাহীতে জাতীয় সড়ক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। ছবি : কালবেলা

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তবে সড়ক দুর্ঘটনা যদি ঘটেই যায় তাহলে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের একটি ফান্ড আছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবার এ ফান্ড থেকে ক্ষতিপূরণের আবেদন করতে পারেন। দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করলে এ ফান্ড থেকে তার পরিবারকে ৫ লাখ এবং আহত হলে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। দুর্ঘটনার ১ মাসের মধ্যেই অনলাইনে এ আবেদন করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য এমন পরামর্শ দিয়েছেন বিভাগীয় কমিশনার। বিআরটিএ রাজশাহী সার্কেল এবং জেলা প্রশাসন যৌথভাবে এ সভা আয়োজন করে।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের দেশে যত গতিতেই আপনি গাড়ি চালান না কেন একটু পর পর জ্যাম হবে, মাঝে মাঝে থামতে হবে, যেভাবেই হোক আপনাকে গাড়ির গতি কমাতে হবে। বেশি গতিতে গাড়ি চালালে আপনার দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকবে। কাজেই নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালান, এতে দুর্ঘটনার সম্ভাবনা কমে আসবে।

সন্তানকে মোটরসাইকেল কিনে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আজিম আহমেদ বলেন, পদ্মা সেতু যেদিন চালু হলো সেদিন মোটরসাইকেলে কে আগে যেতে পারে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। আমার কাছে মনে হলো এটা একটা মরণ প্রতিযোগিতা। সেদিনও একজন মারা গেল। কাজেই আপনারা আরও সতর্ক হোন।

এ সময় সড়ক বিভাজনসহ ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিংগুলো সঠিকভাবে চিহ্নিতকরণের জন্য সড়ক বিভাগকে নির্দেশনা দিয়ে সড়ক নিরাপত্তা আইনগুলো আরও কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীর বিআরটিএর পরিচালক ইঞ্জিনিয়ার পার্কন চৌধুরী। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X