যশোর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এ যেন ‘আয়নাবাজি’, মামার বদলে কারাগারে ভাগনে

প্রক্সি দিতে গিয়ে আটক শামীম আহম্মেদ। ছবি : সংগৃহীত
প্রক্সি দিতে গিয়ে আটক শামীম আহম্মেদ। ছবি : সংগৃহীত

বহুল আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’র কথা নিশচয়ই সবার মনে আছে। চঞ্চল চৌধুরী অভিনীত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল শরাফাত করিম আয়না। তার পেশা ছিল টাকার বিনিময়ে আসামিদের হয়ে জেলে সাজা ভোগ করা। সিনেমার পর্দার কাছাকাছি এমন কাহিনি এবার বাস্তবে ঘটেছে যশোরে। মামার পক্ষে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে ভাগনে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটেছে। কারা অভ্যন্তরে আসামির নাম-ঠিকানা যাচাইবাছাইকালে এটি ধরা পড়ে। পরে কারাগারে যাওয়া আসামিও বিষয়টি স্বীকার করেন।

কারাগারে যাওয়া আসামি মো. শামীম আহম্মেদ (২৭) যশোর সদর উপজেলা ভেকুটিয়া গ্রামের জামশেদ আলীর ছেলে। শামীম তার আপন ছোট মামা হাসানের পক্ষে প্রক্সি দিতে কারাগারে গেছেন। হাসান বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলা বড় ভেকুটিয়া গ্রামের হাসানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গত ২০২৪ সালের ৯ নভেম্বর মামলা দায়ের হয়। এই মামলায় আসামি হাসানের বিরুদ্ধে ৩/৪ বার আদালতে হাজিরাও দেন হাসানের ভাগনে শামীম। মঙ্গলবার (২১ অক্টোবর) শামীম আদালতে হাজিরা দিতে গেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ফলে আসামি হাসানের পরিবর্তে কারাগারে প্রেরণ করা হয় শামীমকে।

এদিকে, শামীম কারাগারে যাওয়ার পর আদালত থেকে প্রাপ্ত তথ্য এবং আসামির নাম, পিতার নাম, ঠিকানা যাচাইয়ের সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। ফলে কারাগারের প্রিজন ইনেমেট ডাটাবেজ সিস্টেমের মাধ্যমে তার ফিঙার প্রিন্টে প্রকৃত নাম শামীম আহম্মেদ শনাক্ত হয়।

কারা সূত্র আরও জানিয়েছে, আসামি হাসানের পরিবর্তে কারাগারে যাওয়া শামীম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হাসান তার আপন ছোট মামা। মামার পরিবর্তে সে ৩/৪ বার আদালতে হাজিরাও দিয়েছে।

এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি প্রতিবেদন আকারে আদালতে প্রেরণ করেছে। এখন আদালতের নির্দেশে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের এবং মূল আসামি হাসানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X