মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রী ও প্রেমিকের হাতে স্বামী খুন, রহস্য ফাঁস করল কন্যাসন্তান

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী হ্যাপি আক্তারকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী হ্যাপি আক্তারকে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

পরকীয়া প্রেমের সম্পর্ক ধরে ফেলায় স্বামী ইকবাল হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী হ্যাপি আক্তার ও তার প্রেমিক রুবেল মিয়ার বিরুদ্ধে। ঘটনা গোপন রাখতে চাইলেও মরদেহ গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে গেলে নিহতের মেয়ে সাত বছর বয়সি লিমা হত্যার বিষয়টি প্রকাশ করে দেয়।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কূপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হ্যাপি আক্তারকে আটক করা হয়েছে।

নিহত ইকবালের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ইকবালের সঙ্গে হ্যাপির বিয়ে হয়। দুজনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঁচপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের লিমা নামে সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে।

স্বজনরা অভিযোগ করে বলেন, হ্যাপি কাঁচপুর এলাকার টেইলার্স কর্মী রুবেল মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ২০ অক্টোবর রাতে ভাড়া বাসায় ইকবাল স্ত্রীর সঙ্গে তার প্রেমিককে ধরেন। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে রাতেই হ্যাপি ও রুবেল মিলে ইকবালকে হত্যা করেন।

পরদিন মঙ্গলবার সকালে হ্যাপি স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। গভীর রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর হত্যার ঘটনাটি মেয়ে লিমা ইকবালের পরিবারকে জানিয়ে দেয়। পরে মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে প্রেমিক রুবেলকে সঙ্গে নিয়ে ইকবালকে হত্যা করেছে হ্যাপি। ঘটনাটি গোপন রেখে মরদেহ দাফনের জন্য বাড়িতে আনা হলেও তার মেয়ে লিমার কারণে ফাঁস হয়। পরে ঘটনা পুলিশকে জানানো হয়। তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত হ্যাপিকে আটক করে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ইকবাল হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার ওসি মো. শাহীনুল ইসলাম তালুকদার কালবেলাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্ত্রী হ্যাপিকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যার রহস্য উন্মোচন হবে।

তিনি আরও বলেন, ঘটনাটি রূপগঞ্জ থানা এলাকায় ঘটেছে। ভুক্তভোগী পরিবারকে সংশ্লিষ্ট থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাপিকে জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্য রেকর্ড করা হচ্ছে এবং তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X