সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৩ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে সন্ত্রাসী হামলায় নিহত ১

ঢাকা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে সন্ত্রাসী হামলায় আবু সাইদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ধারাল অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ (৫০) স্থানীয় মৃত মুনতাজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন— জাবেদ, হিরু, সল্লিমুলা, বাবুল, আলিফ, আরাফাত, নজুমদ্দিনসহ আরও কয়েকজন।

আহত জাবেদ কালবেলাকে জানান, রাত ৮টার দিকে হঠাৎ ৩০-৪০ জন লোক ধারাল অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের ওপর এলোপাতাড়ি আঘাত করে তারা। আবু সাইদ ভাই ঘটনাস্থলেই মারা যান। আমরা কয়েকজন গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

হামলার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলা হতে পারে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১০

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১১

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১২

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৩

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৫

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৬

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৭

ইতিহাসের এই দিনে

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

২০
X