সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয়ই মানুষের মুক্তি : এমরান চৌধুরী

উঠান বৈঠকে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া মানে ন্যায়, সত্য ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়া। ধানের শীষই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যের প্রতীক।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এমরান চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, আইনের শাসন নিশ্চিত করা এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত করাই বিএনপির লক্ষ্য।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে এ দুই উপজেলা উন্নয়ন বঞ্চনার শিকার। অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, কৃষির অবনতি ও কর্মসংস্থানের সংকটে এখানকার মানুষ হতাশায় দিন কাটাচ্ছে। আমরা এমন একটি উন্নয়ন পরিকল্পনা নিতে চাই, যা হবে টেকসই, পরিবেশবান্ধব ও মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত।

বিএনপির এ নেতা বলেন, শিক্ষায় আধুনিকায়ন, কৃষিতে প্রযুক্তি, তরুণদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার প্রসার ঘটিয়েই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি অবহেলিত অঞ্চলে উন্নয়নের সুবাতাস বইয়ে দিতে চাই।

ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও মাহমুদুল হাসান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, উপজেলা বিএনপির সদস্য এম এ ছায়াদ ও শেখ মখমিল, বাচ্ছু মেম্বার, আব্দুস ছামাদ, নজরুল ইসলাম, মাছুম আহমদ, এনাম আহমেদ ও মুহিব হোসেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১০

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১১

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১২

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৩

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১৪

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১৫

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৬

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৭

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৮

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৯

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

২০
X