মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৬ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

অসুস্থ ঘোড়াদের চিকিৎসা প্রদান। ছবি : কালবেলা
অসুস্থ ঘোড়াদের চিকিৎসা প্রদান। ছবি : কালবেলা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে ঘোড়াসহ অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংগঠনটির একটি দল জেলার কলাতলীসহ সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ এবং অসুস্থ ঘোড়াদের চিকিৎসা প্রদান করেছে।

প্রাণিকুলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দেন অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। আর এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হলেন তারেক রহমান।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি—এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্টমার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ উদ্যোগ নিয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান মিঠু, ডা. সাখওয়াত হোসেন (প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা) ও ডা. মাহবুবুর রহমানের (ভেটেরিনারি সার্জন) সমন্বয়ে গঠিত ভেটেরিনারি মেডিকেল টিম কক্সবাজারে প্রায় ৫০টি অসুস্থ ঘোড়ার টিকিৎসা প্রদান করেছে।

ঘোড়ার জন্য সুষম খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ, সংগঠনটির সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান প্রমুখ।

জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) ও শনিবার (২৫ অক্টোবর) কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা এবং সুষম খাদ্য প্রদান করবে সংগঠনটি। এই কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নিয়েছে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক আদনান আজাদ জানান, প্রথম ধাপ এক সপ্তাহ চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে।

এর আগে বুধবার (২২ অক্টোবর) সেন্টমার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X