বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

শাটডাউন কর্মসূচি পালন করে রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
শাটডাউন কর্মসূচি পালন করে রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের তিন দফা দাবি বিভাগের সভাপতির পদত্যাগের দাবিতে মোড় নিয়েছে। দুদিন ধরে চলে শিক্ষার্থীদের এ কমপ্লিট শাটডাউন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হক শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলতে এলেও শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘অবাঞ্ছিত, বহিরাগত’, ‘দফা এক দাবি এক-বহিরাগতের পদত্যাগ’, ‘বহিরাগত চেয়ারম্যান, মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

ছেঁড়া শার্ট-প্যান্ট পরে এক হাতে সার্টিফিকেট এবং আরেক হাতে মুলা নিয়ে প্রতীকী আন্দোলন করতে দেখা যায় বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ ইমনকে। তিনি বলেন, ‘বিভাগের বর্তমান যে অগ্ৰগতি, তাতে এই বিভাগের সার্টিফিকেট দিয়ে আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে। পরিশেষে আমরা এমন মুলা ঝুলতে দেখতে পাব।’

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সিনেট ছাত্র প্রতিনিধি আকিল বিন তালেব বলেন, ‘আজ যেখানে আমাদের ক্লাসরুমে থাকার দরকার ছিল, সেখানে গণঅভ্যুত্থানের পরও আমাদের যৌক্তিক দাবি নিয়ে টানা তিন দিন রাজপথে থাকতে হচ্ছে— এটি সত্যিই দুঃখজনক। ১০ বছরেও যদি অন্য ডিপার্টমেন্ট থেকেই শিক্ষক এনে পড়াতে হয়, তাহলে এই ডিপার্টমেন্টের দরকার কী ছিল?’

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক বলেন, ‘আমি উপাচার্যের কাছে গিয়েছি। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো একটু সময়সাপেক্ষ ব্যাপার। সাবজেক্ট কোডের বিষয়টি পিএসসি এবং ইউজিসির বিষয়। এখানে চাইলেই চেয়ারম্যান বা উপাচার্য কিছু করতে পারেন না। শিক্ষার্থীরা চেয়ারম্যানের পদত্যাগের যে দাবি তুলেছে, তা সম্পূর্ণই অযৌক্তিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X