ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আগুন লাগা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন। ছবি : কালবেলা
আগুন লাগা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন। ছবি : কালবেলা

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে চালকের সাহসিকতায় তাৎক্ষণিক বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পাটগুদাম রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক সিরাজুল ইসলাম।

রেলওয়ে সূত্রে জানা যায়, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মাঝেই পাটগুদাম রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে চালক ট্রেনটি দ্রুত দাঁড় করান। পরে অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করা না গেলেও রেলওয়ে কর্মকর্তারা ধারণা করছেন, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপমাত্রার কারণে এ ঘটনা ঘটতে পারে। আগুন লাগার সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন।

পরে দুপুর সোয়া ৩টার দিকে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ময়মনসিংহ ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন কালবেলাকে বলেন, ময়মনসিংহ থেকে বলাকা কমিউটার ট্রেনটি রিলিফ ইঞ্জিনের মাধ্যমে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X