বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

লিভার ক্যানসারে ভুগছেন দীপিকা

দীপিকা কক্কর। ছবি : সংগৃহীত
দীপিকা কক্কর। ছবি : সংগৃহীত

মারণব্যাধি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। চিকিৎসা শুরু হলেও একের পর এক নতুন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে তার শরীরে।

গত ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। কিন্তু এই চিকিৎসা প্রক্রিয়ার ফলেই দেখা দিচ্ছে ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালটি দীপিকার জীবনের সবচেয়ে কঠিন বছর। এক রিয়্যালিটি শো মাঝপথে ছাড়তে হয়েছিল তাকে। এরপরই জানা যায়, তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। গত মে মাসে অস্ত্রোপচারের পর থেকেই শরীরে শুরু হয় নতুন সমস্যা।

সম্প্রতি নিজের ভ্লগে দীপিকা কক্কর বলেন, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শিগগিরই পরচুলা পরতে হবে।’

অভিনেত্রী আরও জানান, তার থাইরয়েডের মাত্রাও বেড়েছে, ফলে ক্লান্তি ও ঘুমঘুম ভাব লেগেই আছে। নিয়মিত রক্তপরীক্ষা করাতে হচ্ছে তাকে। মানসিকভাবেও তিনি বেশ বিপর্যস্ত।

তবুও হাল ছাড়ছেন না দীপিকা। নিজের লড়াইটা তিনি প্রকাশ্যে এনেছেন, যেন অন্য রোগীরাও অনুপ্রেরণা পান।

তার ভাষায়, ‘কখনো হাসছি, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছি। কিন্তু থামছি না। এই থেরাপি আরও দেড় বছর চলবে—জানি পথটা কঠিন, তবু লড়াইটা চালিয়ে যেতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X