মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার মেঘনায় গ্রেপ্তার হওয়া যুব অধিকার পরিষদের দুই নেতা। ছবি : কালবেলা
কুমিল্লার মেঘনায় গ্রেপ্তার হওয়া যুব অধিকার পরিষদের দুই নেতা। ছবি : কালবেলা

কুমিল্লার মেঘনায় যুব অধিকার পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় মেঘনার চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম। অভিযানে মইষ্যার চর এলাকা থেকে চারজন জেলে রবিউল্লাহ, জাকির হোসেনসহ দুটি নৌকা ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের সাঈদ খোকন ও সগীর হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়ারা জেলেদের জোরপূর্বক ছিনিয়ে নিতে স্থানীয় চাঁদাবাজ আলামিনের নেতৃত্বে খোকন, সগীরসহ ৮-১০ জন সন্ত্রাসী দুটি ট্রলার নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় তারা এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহতদের মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় মেঘনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এ বিষয়ে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

গণধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান বলেন, ‘আমাদের কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়িত নয়। চারজন সাধারণ জেলেকে গ্রেপ্তারের খবর শুনে আমাদের দুই নেতা খোকন ও সগীর মানবিক কারণে সেখানে গিয়েছিলেন। কিন্তু তাদের কথা না শুনেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। খোকন ও সগীর অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আর এজন্যই নৌ পুলিশ ইনচার্জ আজমগীর এ সুযোগ কাজে লাগিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X