যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব গ্রেপ্তার

শোয়াইব হোসেন। ছবি : সংগৃহীত
শোয়াইব হোসেন। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা।

পুলিশ সূত্র জানায়, ২০২০ সালের একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।

শোয়াইব হোসেন যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ২০২০ সালে করা মামলাটিতে শুধু তিনিই নন, তার বাবা সিরাজুল ইসলাম এবং ভাই জুবায়ের হোসেনসহ সাতজনকে আসামি করা হয়। মামলাটি করেছিলেন কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামসুর রহমান।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে কল করে শামসুর রহমানকে বাইরে যেতে বলা হয়। রাত ১০টার দিকে তিনি সেখানে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করা হয়। তার পরিবার এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

উল্লেখ্য, শোয়াইব যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নানা কর্মসূচিতে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তবে তিনি জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এনসিপি থেকে সরে দাঁড়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১০

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১১

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১২

আইনজীবী বারে হামলা

১৩

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৪

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৫

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৬

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৯

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২০
X