রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সাজিদকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলেন অসহায় বাবা

খড়ের গাদার পাশে শুয়ে আছে সাজিদের পরিবার। ছবি : কালবেলা
খড়ের গাদার পাশে শুয়ে আছে সাজিদের পরিবার। ছবি : কালবেলা

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। ১৬ ঘণ্টা পার হলেও গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে ও উদ্ধার করা যায়নি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাজিদের বাবা মোহাম্মদ রাকিব ঢাকায় গার্মেন্টসে কাজ করেন । দুপুরে হঠাৎ খবর পান—তার ছেলে গভীর গর্তে পড়ে গেছে। খবর পেয়ে এক মুহূর্ত দেরি করেননি। দুপুরেই বেরিয়ে পড়েন রাজশাহীর পথে।

রাতে তানোরে নিজ গ্রামে এসেই রাকিব দেখলেন ফায়ার সার্ভিসের সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছেন তার শিশুপুত্রকে উদ্ধার করতে। দৃশ্যটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। হাউমাউ করে কেঁদে ফেললেন।

দুই হাত দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন—ছেলে গর্তে পড়ার অনেক পরে আমি খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছিলাম। এখনো আমার ছেলেকে এখনো দেখতে পেলাম না। বেঁচে আছে কি না— কিছুই জানি না।

রাত বাড়ছিল। প্রচণ্ড শীতের মধ্যেও মানুষ দাঁড়িয়ে আছে, দোয়া করছে, অপেক্ষা করছে। রাকিব শোকে পাথর হয়ে বসে আছেন বাড়ির পাশের খড়ের গাদার ওপর।

কাঁপা ঠোঁটে শুধু বলছিলেন—‘আমি কিছু বলতে পারি না। এখন আল্লাহর উপরই ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনি যা ভালো মনে করবেন, তাই করবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১০

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১১

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১২

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৩

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৪

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৫

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৬

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৭

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৮

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

২০
X