কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে অস্ত্র গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর প্রধান আটক

কোস্টগার্ডের হাতে আটক রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ। ছবি : কালবেলা
কোস্টগার্ডের হাতে আটক রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ। ছবি : কালবেলা

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে (৪৮) আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।

রোববার (২৬ অক্টোবর) ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, আটক বনদস্যু নজরুল দীর্ঘদিন যাবত তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন। এ ছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই এ বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্টগার্ড।

তিনি আরও বলেন, জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১০

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১১

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৩

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৪

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X