মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২৫ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে দুদকের অভিযান, অতঃপর...

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুদকের চার সদস্য বিশিষ্ট একটি টিম পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দুদকের টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ আলমসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। অভিযান শেষে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বনিত সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম ও দুনীতির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে নিম্নমানের উপকরণ দিয়ে খাবার প্রস্তুত, দুপুরের খাবার আড়াইটায় পরিবেশন করা, ওয়াশরুম অপরিষ্কার, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের বাগান অপরিষ্কার, হাসপাতালে সুযোগ থাকা সত্বেও ডাক্তার কর্তৃক রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যাপার উৎসাহ যোগানো, হাসপাতালে ওষুধ নিতে আসা গরীব রোগীদের সরকারি নির্ধারিত তিন টাকা টিকিট ফির পরিবর্তে পাঁচ টাকা নেওয়া।

তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর দ্রুত ব্যবস্থা নিয়ে ঠাকুরগাঁও দুদক বরাবর অবগত করবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শোকজসহ রিপোর্ট প্রদান করবে। এ বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হলে দুদক পরবর্তী প্রদক্ষেপ নিবে বলেও তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের টিএইচএ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে জানান, দুদকের পরিচালনায় পাওয়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কঠোর হস্তে দ্রুত প্রতিরোধ করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X