‎পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ এএম
অনলাইন সংস্করণ

তরুণদের সঠিক পথে কাজে লাগানোর সময় এসেছে : মাসুদ সাঈদী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

মাসুদ সাঈদী বলেছেন, তরুণরা হচ্ছে আমাদের আগামীর আশা, দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। আজ সময় এসেছে সেই শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে। এজন্য দরকার সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব — যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা ৩নং বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন। ‎ সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, দুঃখজনকভাবে বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা এই তরুণ শক্তিকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থান সৃষ্টি না করে বরং মেধাবী তরুণদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে। তারা দেশের সম্পদকে বোঝায় পরিণত করেছে। কিন্তু তরুণরাই বারবার প্রমাণ করেছে — তারা ফ্যাসিবাদ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখতে জানে। ‎ ‎ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বালিপাড়া ইউনিয়নের আমীর মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শোয়াইব শিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। ‎ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জিয়ানগর উপজেলার সাবেক আমির হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান, ও উপজেলা অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X