তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

কলেজে ‘টিকটক-লাইকি’ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি

টিকটক ও লাইকির লোগো। ছবি : সংগৃহীত
টিকটক ও লাইকির লোগো। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে টিকটক, লাইকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ চলাকালীন ও পাঠদানের সময় কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে মোবাইল, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের টিকটক বা লাইকিতে কলেজ ক্যাম্পাসের সচিত্র ধারণকৃত ভিডিওতে দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কলেজ প্রশাসন।

কলেজ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে টিকটক ও লাইকির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিল, যা কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও মর্যাদার পরিপন্থি। এরই পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন এমন নির্দেশনা জারি করেছে।

কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোক, কলেজের পরিবেশ যেন শিক্ষাবান্ধব থাকে। টিকটক বা লাইকির মতো প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করা শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে এবং শিক্ষাঙ্গণের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে বা ভিডিও ধারণের প্রমাণ মিললে, কলেজ প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X