মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাদের পেছনে ঘোরা বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের আচরণগত শৃঙ্খলা রক্ষা ও রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৬ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং এবং বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড ছাত্রজীবনের পরিপন্থি।’

এতে আরও বলা হয়েছে, ‘তোমরা এখনো ছাত্র। তোমাদের কাজ পড়াশোনা করা। ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার যথেষ্ট সময় পাবে। কিন্তু এখন এসব করে তোমরা ব্যবহার হয়ে যাচ্ছ।’

প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলেন, ‘তোমাদের জীবন মূল্যবান বাবা-মা, শিক্ষক ও রাষ্ট্রের কাছে। তাই এসব কাজে নিজেকে ছোট করে ফেল না। আমার এ উপদেশ মানলে একদিন অনেক বড় হবে।’

এদিকে বিজ্ঞপ্তিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উদ্যোগটিকে স্বাগত জানান। প্রকাশিত হওয়ার পর অভিভাবক ও সাধারণ মানুষ বিদ্যালয়ের এ উদ্যোগকে ইতিবাচক ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক হেলাল উদ্দিন বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। ছাত্ররা আগে ভালোভাবে পড়ালেখা শেষ করুক, এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করার যথেষ্ট সময় পাবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম বলেন, নোটিশটি ক্লাসের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়িয়ে শোনানো হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটি আমাদের শেষ সতর্কবার্তা। এরপর যদি কেউ এ ধরনের কাজে জড়িত হয়, অভিভাবককে ডাকা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X