শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে : সপু

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, ঐক্যবদ্ধ না থাকলে কারোরই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। মনোনয়ন যাকেই দেওয়া হোক, সবাইকে ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় শ্রীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও পথসভা শেষে এসব কথা বলেন তিনি।

মীর সরফত আলী সপু বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও যেহেতু একজনকে মনোনয়ন দেওয়া হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সবার যথাযথ মূল্যায়ন করা হবে। আমরাও তাকে ওয়াদা দিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব।

তিনি আরও বলেন, ধানের শীষের প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমরা সবাই তার পক্ষে মাঠে কাজ করব। এটাই আমাদের অঙ্গীকার।

শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু।

আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, যুবদল নেতা সেলিম ভুঁইয়া, বাদশা, আসাদ বাবু, মতি শেখ, ওমর ফারুক বাবু, শেখ শামীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X