চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘সব রোগের সমন্বিত চিকিৎসায় ইন্টারনাল মেডিসিন অপরিহার্য’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত ইন্টারনাল মেডিসিন বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলনে চিকিৎসকরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত ইন্টারনাল মেডিসিন বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলনে চিকিৎসকরা। ছবি : কালবেলা

কোভিড, চিকুনগুনিয়া, ডেঙ্গু, জিকাসহ সব সংক্রামক রোগ, ডায়াবেটিস, হৃদরোগ, লিভার ও পরিপাকতন্ত্র রোগ, বাত, কিডনি রোগসহ সব রোগের সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন এক অপরিহার্য নাম। ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞরা সমন্বিত রোগ ব্যবস্থাপনা, রেফারেল সিস্টেম ও জটিল রোগীর চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত ইন্টারনাল মেডিসিন বিষয়ক বৈজ্ঞানিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে মূল নিবন্ধ পাঠ করেন ডা. নাজমুস সালেহ এবং ডা. তারেকুল মজিদ। বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এসএমএম লুৎফুল কবির শিমুল, জুনিয়র কন্সাল্ট্যান্ট ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী।

সভাপতির বক্তব্যে ডা. আকরাম হোসেন বলেন, কোভিড মহামারির সময় জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগ এবং অন্যান্য বিভাগগুলো মিলে যে চিকিৎসাসেবা প্রদান করেছেন তা অবিস্মরণীয়। ভবিষ্যতেও এ হাসপাতাল সুনামের সঙ্গে সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করে যাবে।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এসএমএম লুৎফুল কবির শিমুল বলেন, রোগী প্রথমে যে কোনো সমস্যা নিয়ে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে এলে, তিনি দ্রুত ও সহজেই রোগ নিরূপণ করতে সক্ষম হন। চট্টগ্রামে কোভিড, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মহামারি মোকাবিলায় ইন্টার্নিস্টরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী বলেন, যে কোনো জটিল রোগীর চিকিৎসার টিমে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ইন্টারনাল মেডিসিন চিকিৎসক প্রয়োজনবোধে রোগীকে অন্য বিভাগের চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও রেফার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X