সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মাদক ও অস্ত্রসহ আটকরা। ছবি : কালবেলা
মাদক ও অস্ত্রসহ আটকরা। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ার নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে গাজীরচটের মাটির মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মো. জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর রাতে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরের ভিত্তিতে আর্মি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান ও পিস্তলের কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, গাঁজা, দেশীয় মদসহ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী চক্র স্থানীয় সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ৩০ অক্টোবর রাতে হঠাৎ এলাকায় টানা পাঁচ রাউন্ড গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

পরে আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ তল্লাশিতে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্য সামগ্রীসহ চারজন আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X