রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মাপাড়ে বুদ্‌বুদ, বালুর ওপর জ্বলছে আগুন 

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে অর্ধশতাধিক স্থানে বুদ্‌বুদ উঠছে। ছবি : কালবেলা
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে অর্ধশতাধিক স্থানে বুদ্‌বুদ উঠছে। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে অর্ধশতাধিক স্থানে বুদ্‌বুদ উঠছে। পানির নিচে ও নদীর বালুর ওপর থেকে নিরবচ্ছিন্নভাবে বুদ্‌বুদ বের হচ্ছে। আগ্রহী লোকজন সেখানে আগুন জ্বেলে দেখেছেন, বালুর ওপর আসলেই আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, এটি গ্যাস নির্গমনের ফল হতে পারে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এ ঘটনা দেখতে পান স্থানীয়রা। রাতভর নদীর পাড়ে ভিড় করেন উৎসুক মানুষ। বুধবার সকাল থেকে আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরাও ঘটনাস্থলে ছুটে যান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনভরও সেখানে জনতার ভিড় দেখা যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। তারা এলাকা পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানান, কয়েকদিন আগে এ স্থানের কাছেই নৌকাডুবিতে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারে আসা ডুবুরি দলের সদস্যরা বলেছিলেন, পানিতে নামলে মনে হচ্ছিল তারা ওপরের দিকে উঠে যাচ্ছেন। এখন ধারণা করা হচ্ছে, এটি পানির নিচ থেকে গ্যাস নির্গমনের চাপের কারণে হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও বালুর নিচ থেকে নিয়মিত বুদ্‌বুদ উঠছে। কিছু স্থানে গ্যাসের মতো শব্দও শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, ‘কয়েকদিন ধরে পানি কমেছে। মঙ্গলবার থেকে এই বুদ্‌বুদ দেখা যাচ্ছে। এরপর থেকেই মানুষ ভিড় করছে। অনেকেই আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি পরীক্ষা করেছেন।’

ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন বলেন, নদীর পাড়ে অসংখ্য বুদ্‌বুদ উঠছে। এটি গ্যাসের কারণে হচ্ছে কিনা, নিশ্চিত নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

এ বিষয়ে গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ বলেন, প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছে। তারা একটি প্রতিবেদন দেবে। গ্যাসের উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১০

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১১

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১২

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৩

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৪

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৫

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৬

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৭

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৮

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৯

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

২০
X