মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

ঝিনাই নদীতে নিখোঁজ বৈশাখীর মরদেহ উদ্ধার

নদীরপাড়ে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
নদীরপাড়ে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার ঝিনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৈশাখী শেরপুর জেলার নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। অন্যরা হলো- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮), বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮) ও সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের প্রবাসী আজাদ মিয়ার মেয়ে কুলসুম।

জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে পাঁচ শিশু নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিল। কোনো একসময় পানিতে পড়ে ডুবে যায় তারা। একপর্যায়ে স্বজনরা নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। পরে রাত হয়ে গেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিদল। অভিযানের একপর্যায়ে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। রোববার বৈশাখীর মরদেহ উদ্ধার করে পরিবার।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল ৭টার দিকে নিখোঁজ শিশু বৈশাখীর পরিবারের লোকজন ঝিনাই নদী থেকে মরদেহ উদ্ধার করেন। বাকি চার শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকায় ঝিনাই নদীতে নৌকা থেকে নিখোঁজ হয় পাঁচ শিশু। তাৎক্ষণিক তিন শিশুর মরদেহ উদ্ধার করলেও দুজন নিখোঁজ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X