নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জের ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শিপন মিয়া নামের একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিপন মিয়া (২৮) একই গ্রামের মনেক মিয়ার ছেলে। আহতরা হলেন রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলছিল। সন্ধ্যার দিকে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে নাস্তা করতে গেলে রিফাত গুলি চালায়।

এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যায়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া বলেন, সকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি মো. শাহিনুর ইসলাম কালবেলাকে বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X