জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে টেকসই উন্নয়নে প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন

জবির বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ছবি : কালবেলা
জবির বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টেকসই উন্নয়নকে সামনে রেখে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ‘শিফ্টিং টুয়্যার্ডস অ্যা সাসটেইনেবল ওয়ার্ল্ড: রোল অব লাইফ এন্ড আর্থ সাইন্স’ প্রতিপাদ্যে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী লাইফ এন্ড আর্থ সাইন্সেস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

উদ্বোধনী বক্তব্যে ড. এস এম এ ফায়েজ বলেন, এই কনফারেন্সে সমসাময়িক বহু গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয় নিয়ে গভীর আলোচনা হচ্ছে, যা বর্তমান বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, একমাত্র অডিটোরিয়ামের নির্মাণকাজ চলমান থাকা সত্ত্বেও খোলা পরিবেশে তাঁবুর নিচে কনফারেন্স আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিপাদ্যের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, মানুষের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডই আজ মানুষ ও পৃথিবীর জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন এবং কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, এই সম্মেলন কেবল শিক্ষাগত উৎকর্ষের উদযাপন নয়, বরং পৃথিবী রক্ষায় আমাদের নৈতিক ও সম্মিলিত দায়িত্বের প্রতিফলন। তিনি বলেন, টেকসইতা কোনো বিকল্প নয়, এটি সময়ের অপরিহার্য প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি উদ্ভাবন, নীতিনির্ধারণ ও মানবসেবার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, জল সংকট ও ভূমিকম্পসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জীবন ও পৃথিবী বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বিভিন্ন শাখা কার্যকর গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

কনফারেন্সের উদ্বোধনী সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. সামীর কুমার মুখার্জি। ‘উদ্ভিদ-ভিত্তিক খাদ্য: টেকসই বৈশ্বিক খাদ্য সরবরাহ শৃঙ্খল, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধে তিনি সীমিত সম্পদের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং কনফারেন্স আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম।

কনফারেন্সটি প্লেনারি সেশন, সায়েন্টিফিক সেশন, পোস্টার সেশন এবং ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড সেশনে বিভক্ত। এতে অ্যানিমেল সায়েন্সেস, ম্যারিন রিসোর্সেস ও ব্লু ইকোনমি, জেনোমিকস ও বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিওস্পেশিয়াল স্টাডিজ, মাইক্রোবায়োম ও পাবলিক হেলথসহ টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। এশিয়ার বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় আটশ' গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন। আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক কনফারেন্স টেকসই উন্নয়নের লক্ষ্যে জীবন ও পৃথিবী বিজ্ঞানের বহুমাত্রিক গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X