নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু

নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ভোট পেছানোর জন্য একটি দল দুই দিন পর পর নানা দাবি তুলছে। তবে ড. ইউনূস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।

রোববার (০২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাইকোরদল গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলবে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেব।

দুলু আরও বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আমার মা-বোনরা দুলুকে ধানের শীষে ভোট দিতে অপেক্ষা করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ আশায় আছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনকে নিয়েও নতুন করে ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল, যারা এ দেশে এক সময় স্বাধীনতার বিরুদ্ধ আচারণ করেছিল। তারা এক সময় আমাদের জোটের সঙ্গে ছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদরা এ দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি দল কিছুদিন আগে বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, এখন আবার বলছেন, গণভোট ছাড়া নির্বাচন হবে না। এ গণভোট করতে গেলে রাষ্ট্রের শত শত কোটি টাকা ক্ষতি হবে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে, এটাই বিএনপির চাওয়া।

এ সময় আরও বক্তব্যে দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ারর হোসেন তুষারসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসউদের ‘তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

গোমস্তাপুর / কেউ শুনছে না শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

১০

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১১

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১২

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১৩

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৪

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৫

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৬

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৭

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৮

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৯

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

২০
X