যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির বিশাল পাঙাস

বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙাস। ছবি : কালবেলা
বড়শিতে ধরা পড়ল ১৬ কেজির পাঙাস। ছবি : কালবেলা

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙাশ। রোববার (২ নভেম্বর) সকালে অগ্রভুলোট গ্রামের বিল্লাল হোসেন ও আব্দুর রহিমের বড়শিতে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, বিল্লাল ও রহিম বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ইছামতী নদীতে বড়শি নিয়ে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর বিল্লালের হুইল বড়শিতে হঠাৎ তীব্র টান অনুভূত হয়। টান সামলাতে গিয়ে তারা বুঝতে পারেন, এটি কোনো সাধারণ মাছ নয়। পরে তিনজন মিলে খেলিয়ে খেলিয়ে মাছটি যখন ডাঙায় তোলেন, তখন উপস্থিত সবার চোখ ছানাবড়া।

মাছটি দেখতে নদীর পাড়ে মুহূর্তেই ভিড় জমে যায়। কেউ বললেন ২০ কেজি, কেউ ১৮ কেজি ওজন হবে এ নিয়ে শুরু হয় বিতর্ক। পরে ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে মাছটি ওজন করে দেখা যায় মাছটি ১৬ কেজি। একপর্যায়ে উপস্থিত ক্রেতারা ৩০০ টাকা কেজি দরে মাছটি ভাগ করে নেন।

বিল্লাল হোসেন জানান, তারা প্রায় প্রতিদিনই বড়শি নিয়ে নদীতে মাছ ধরেন, তবে এমন বড় মাছ জীবনে প্রথম।

তিনি বলেন, এবার নদীতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, এমন মাছ ধরা আমাদের জন্য সৌভাগ্যের।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, নদী বা উন্মুক্ত জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরা আইনগতভাবে নিষিদ্ধ নয়। এমন বড় পাঙাস সাধারণত উজানের পানি ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এত বড় মাছ চাষ হয় না। সম্ভবত মাছটি ভারতের কোনো দিক থেকে ভেসে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১০

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১২

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৩

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৪

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৫

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৬

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৭

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৮

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৯

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

২০
X