যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

শাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
শাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শিশুমেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক।

এদিকে একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এ ছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমামুল হক জানান, হঠাৎ খবর আসে স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিলেন সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা খবর পেয়েছি শাহারুলকে আটক করা হয়েছে। শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১০

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৩

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৪

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৫

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৬

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৭

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৮

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৯

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

২০
X