ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

ফেনীর ম্যাপ।
ফেনীর ম্যাপ।

ফেনী সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই বন্ধু মারা গেছেন। এতে আহত হয়েছেন আরেক বন্ধু। রোববার (১৮ জুন) উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই বন্ধু হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত তরুণ হলেন একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন তরুণ শনিবার সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে আসেন। রাতে তারা ফেনীতে অবস্থান করেন। রোববার সকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ এলাকায় ফিরছিলেন। ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে। তাদের ফেনী সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। আহত মো. সজীব ও মো. বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীব মারা যান।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X