কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকচাপায় স্বামী নিহত

যশোরের কেশবপুরে ট্রাকচাপায় একজন নিহত। ছবি : কালবেলা
যশোরের কেশবপুরে ট্রাকচাপায় একজন নিহত। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের চাপায় গাব্রিয়েল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) সকালে উপজেলার মধ্যকুল মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গাব্রিয়েল বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার কাশেম বিশ্বাসের ছেলে। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যকুল গ্রামের ইউপি মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল মাদারতলায় সোমবার সকালে গাব্রিয়েল বিশ্বাস ও তার স্ত্রী পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। গাব্রিয়েল বিশ্বাস স্ত্রীকে রেখে চিকিৎসকের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে প্রসাব করছিলেন।

ওই সময় যশোর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পাশের মাছের ঘেরে উল্টে পড়ে। এ সময় গাব্রিয়েল বিশ্বাস ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় নিয়ে যাওয়া হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকের চালক এবং হেলপার দুজনেই পালিয়ে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X