মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে অটোচালকের মরদেহ উদ্ধার। (ইনসেটে মোহাম্মদ মজিবল)। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে অটোচালকের মরদেহ উদ্ধার। (ইনসেটে মোহাম্মদ মজিবল)। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ মজিবল (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মজিবল মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাধন সরকারের গ্যারেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার চর কুশারিয়া এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মজিবল লৌহজংয়ের মাওয়া যাওয়ার উদ্দেশ্যে গ্যারেজ থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার ছেলে রাসেল মিয়া রোববার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব রতনপুর এলাকার খালে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে একজন পরিশ্রমী অটোচালককে হত্যা করে খালে ফেলে দেওয়া অত্যন্ত নৃশংস কাজ। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ঘটনাটি তদন্ত করে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X