চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মাপাড় থেকে নিখোঁজ দেড় বছরের শিশু, সন্ধান মেলেনি ৩ দিনেও

পদ্মাপাড়ে নিখোঁজ শিশুর সন্ধান। ছবি : কালবেলা
পদ্মাপাড়ে নিখোঁজ শিশুর সন্ধান। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে খেলতে গিয়ে দেড় বছরের শিশু খাদিজা আক্তার নিখোঁজ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তিন দিন পার হলেও সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ খাদিজা হাজীডাঙ্গী গ্রামের জেলে শাকিল শিকদার ও রুমা আক্তারের একমাত্র মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় খাদিজার মা রুমা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন, আর বাবা শাকিল শিকদার কাজ শেষে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় শিশুটি একা উঠানে খেলার সময় নিখোঁজ হয়ে যায়।

খাদিজার দাদা ছলেমান শিকদার বলেন, আমি বাজার থেকে ফিরে দেখি নাতনি নেই। এলাকাবাসীকে নিয়ে সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে খোঁজ শুরু করি। রাতভর ট্রলার নিয়ে পদ্মা সেতু পর্যন্ত খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি।

ঘটনার পর থেকেই চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মর্তুজা ফকির বলেন, প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েছি। পরদিন সকাল থেকে আবার ডুবুরি দল নিয়ে অনুসন্ধান শুরু করেছি, কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি। আজও অভিযান চলছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ট্রলারযোগে নদীর বিভিন্ন অংশে দেখা হচ্ছে, কোথাও লাশ ভেসে উঠেছে কি না।

চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিখোঁজ শিশুটির বাবা শাকিল শিকদার চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি মানবপাচারের আশঙ্কা প্রকাশ করে বলেন, তিন দিন ধরে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও এলাকাবাসী খুঁজেও কোনো সন্ধান না মেলায় ধারণা করছি, মানবপাচারকারীরা কৌশলে মেয়েকে নিয়ে গেছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, শাকিল শিকদার থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X