কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি একটি সুন্দর রাষ্ট্র গড়তে চায় : কফিল উদ্দিন

উঠান বৈঠকে বক্তব্য দেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্য দেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের পূর্ব মোল্লারটেকে স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কফিল উদ্দিন বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। জনগণের জন্য কাজ করছে। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। আমি চাই, জনগণের প্রতিনিধি হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা -পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাসুদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ মাস্টার, দক্ষিণখান থানা শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুরুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিএনপি সোমবার (০৩ নভেম্বর) বিকেলে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করলেও ঢাকা-১৮ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১০

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১১

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১২

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৩

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৪

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৫

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৬

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৭

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৮

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৯

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X