বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল সাদিয়ার অর্ধগলিত মরদেহ

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা 
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা 

বাগেরহাটে সদর উপজেলায় ভাড়া বাড়ি থেকে সাদিয়া নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রনবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার বাসিন্দা বাসচালক পারভেজের স্ত্রী। তিন বছর ধরে স্বামীকে নিয়ে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বাড়ির মালিক শহিদুল চাকলাদার বলেন, নিহত সাদিয়ার স্বামী বাসচালক। কয়েক মাস আগে আমার বাড়িতে ভাড়া বাসা নেয়। গত শুক্রবার তার স্বামী এসে চলে যায়। আমরা আর কিছুই জানি না। আজ রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে সাদিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যায়। অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবারের পর থেকে নিহত সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি। সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। আশা করি মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X