শিবচর (মাদারীপুর) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ

মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা (০৫ নভেম্বর) সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন।

এ সময় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়।

এ সময় নেতাকর্মীরা শিগগিরই কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন।

জানা যায়, সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

‘কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না’, ‘অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’- এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।

নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে। তারা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (০৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কামাল জামান মোল্লা। তবে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর-১ আসন থেকে মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে টায়ার জ্বালিয়ে মনোনয়নের বিরোধিতা করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিজ্ঞপ্তি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১০

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১১

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১২

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৪

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৫

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৬

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৭

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৮

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

২০
X