সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কেউ বিদ্রোহী হলে ছাড় নেই : মিফতাহ সিদ্দিকী

মিফতাহ সিদ্দিকী। ছবি : সংগৃহীত
মিফতাহ সিদ্দিকী। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠোর অবস্থান নিয়েছে এবং সে অনুযায়ী নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্তদের বিরুদ্ধে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে দাঁড়ালে তার বিরুদ্ধে দলগতভাবে কঠোর অবস্থান নেওয়া হবে।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ সহসাংগঠনিক সম্পাদক বলেন, যারা স্বতন্ত্র বা বিদ্রোহী হওয়ার ইচ্ছা পোষণ করছেন, তাদের বিরুদ্ধে আমাদের নির্দেশনা কঠোর। যদি কেউ মনে করেন দলের চেয়ে তিনি বড়, তাহলে তিনি যতই মর্যাদাপূর্ণ ব্যক্তি হোন, দলের নিয়মে ঝরে পড়বেন। দল তাকে কখনো ছাড় দেবে না। তাকে দলীয় শাস্তি ভোগ করতে হবে এবং বহিষ্কার করা হবে।

মিফতাহ সিদ্দিকী আরও বলেন, নিজেকে বড় ভাবার কোনো কারণ নেই। আমি যতক্ষণ পর্যন্ত দলের আইন ও প্রথা মানি, ততক্ষণ দলের সিদ্ধান্ত মেনে চলব, না হলে ঝরে পড়তে হবে।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

দলের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা নীতিগত এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় নেতারা। তারা বলছেন, অতীতে বিদ্রোহী প্রার্থীর কারণে বিভ্রান্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী ফলকে দুর্বল করে। এ সতর্কবার্তা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন তারা।

আরও পড়ুন : তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে মোস্তফার নিয়োগ অনুমোদন

তবে, অনেকেই মনে করেন মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, তৃণমূলের নেতাকর্মীদের মতামত গ্রহণ ও আলোচনার সুযোগ না দিলে বিদ্রোহী প্রার্থী হওয়ার মানসিকতা জন্ম নেবে। সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা কাজে আসবে না।

বিএনপির একাধিক সিনিয়র বলেছেন, সম্প্রীতি বজায় রাখতে হলে সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X