লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবির প্রতিবাদ

সীমান্তে বিএসএফের টহল। পুরোনো ছবি
সীমান্তে বিএসএফের টহল। পুরোনো ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাউন্ড গ্রেনেড ছোড়ার অভিযোগ ওঠেছে। পরে এ ঘটনায় প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট বিজিবি সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের মেইন পিলার ৮৫৪ নম্বরের সাব-পিলার ৩ এলাকার শূন্য রেখা আর ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ভেল্কু লতামারীর সংলগ্ন সেক্টর অবস্থিত। ভোরে সীমান্ত এলাকার বাসিন্দারা হঠাৎ বিস্ফোরণের প্রকট শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগ ওঠে, ভারতীয় বিএসএফের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছে বুড়িমারী বিজিবি কোম্পানি ও শ্রীরামপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা বিএসএফকে বিষয়টি জানাতে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক ডাকা হলে বুধবার বিকেলে ওই পতাকা বৈঠকে প্রতিবাদ জানায় বিজিবি।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানায়, ঘটনাস্থলের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানকারী ৭ থেকে ৮ জনের একটি দল প্রবেশ করেছে, এমন খবরে তাদের ধাওয়া দেওয়ার প্রক্রিয়ায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বৈঠকে উভয় বাহিনী সীমান্তে টহল আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন রতনপুর ক্যাম্পের ইন্সপেক্টর রনজিত মালি এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন।

বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, এ ঘটনায় ইতোমধ্যে উভয় দেশের কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X