কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দিনেদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টা

ভুক্তভোগী গৃহবধূর সাবেক স্বামী হানিফ আলী। ছবি : কালবেলা
ভুক্তভোগী গৃহবধূর সাবেক স্বামী হানিফ আলী। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী হানিফ আলীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত কুলসুম বেগম শহরের নদীপাড়ার জবেদ আলীর মেয়ে। তার আশা খাতুন (৭) ও হালিমা (২) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। আটক হানিফ আলী (৪০) শহরের আড়পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুলসুমের। কুলসুম মানুষের বাড়িতে কাজ করে। সেখান থেকে যা আয় করে সেটি দিয়েই সংসার চালায়। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করতে তার সাবেক স্বামী। উপায় না পেয়ে হানিফ আলীকে ডিভোর্স দেয় কুলসুম। দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন কুলসুম। মঙ্গলবার দুপুরে কুলসুমের ভাড়াবাড়িতে এসে ধারালো ক্ষুর দিয়ে তার গলা কেটে হত্যাচেষ্টা করে হানিফ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অভিযুক্ত হানিফ আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান বলেন, কুলসুমের গলার মাংসের উপরিভাগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত হানিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সন্ধ‍্যায় আহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১০

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৩

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৫

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৬

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৮

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৯

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

২০
X