মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যে আসনে নির্বাচন করবেন পার্থ, প্রতীক কী

গরুর গাড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে নামে দলের স্থানীয় নেতারা। ছবি : কালবেলা
গরুর গাড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে নামে দলের স্থানীয় নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-বিএনপি জোটের মনোনয়ন না পেলেও দলের নিজস্ব দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়ে ভোলা-১ (সদর) আসনে নির্বাচন করবেন আন্দালিব রহমান পার্থ।

বুধবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজার জেলা অফিসের সামনে থেকে গরুর গাড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে দলের স্থানীয় নেতারা এ কথা জানান।

এদিনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে এক পথসভায় দলটির জেলা সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা কেউ ভেঙে পড়বেন না। এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি নিয়ে নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানষ ঘোষ শান্ত প্রমুখ।

উল্লেখ, মনোনয়ন কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তবে গত ৩ নভেম্বর ভোলা-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X