কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দুদিন ধরে কিশোর সাদমান সাদিক নিখোঁজ

নিখোঁজ মো. সাদমান সাদিক সানি। ছবি : কালবেলা
নিখোঁজ মো. সাদমান সাদিক সানি। ছবি : কালবেলা

পাবনার বেড়া উপজেলায় এক কিশোর নিখোঁজ হয়েছে। ওই কিশোরের নাম মো. সাদমান সাদিক সানি (১৫)। সে বেড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আলহেরা নগর এলাকার মো. রুহুল আমিন ও মোছা. বাকিয়া আক্তার নিলা দম্পতির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (০৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বেড়া হাসপাতাল সংলগ্ন তিনমাথা মোড় এলাকা থেকে হঠাৎ করে নিখোঁজ হয় সাদমান। দুদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়েছেন।

আরও জানা যায়, সাদমান কথা বলার সময় আঞ্চলিক ভাষা ব্যবহার করে। তার পরনে ছিল সাদা রঙের টুপি, নীল পাঞ্জাবি, নীল ট্রাউজার ও খয়েরি রঙের স্যান্ডেল। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা, ওজন প্রায় ৫৫ কেজি।

এ ঘটনায় নিখোঁজের চাচা মো. আল আমিন বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জিডির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এরই মধ্যে আমরা ওই কিশোরকে খুঁজে পেতে কাজ করছি। তার বর্তমান অবস্থান ঢাকায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা উদ্ধারে কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X