বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ মন্তব্যে রোনালদোকে মেসির পাল্টা জবাব

রোনালদোকে জবাব দিলেন মেসি। ছবি : সংগৃহীত
রোনালদোকে জবাব দিলেন মেসি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারকে ‘সংজ্ঞায়িত করে না’। সেই বক্তব্যের জবাবে আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতাই হলো ‘সর্বোচ্চ অর্জন’।

রোনালদো সম্প্রতি পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার কাছে বিশ্বকাপ জেতা কোনো স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচের একটি টুর্নামেন্টে জয় কি কোনো খেলোয়াড়ের পুরো ক্যারিয়ার নির্ধারণ করতে পারে? আপনি মনে করেন, এটা ন্যায্য?’

এর জবাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে মেসি বলেন, ‘সত্যি বলতে, সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। ব্যক্তিগতভাবে, পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং পুরো দেশের জন্য সেই জয় ছিল অনন্য। এত বছর পর দেশের মানুষ যেভাবে উদযাপন করেছিল, তা ছিল অবিশ্বাস্য।’

মেসি আরও যোগ করেন, ‘একজন খেলোয়াড়ের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এটা যেন কোনো পেশাজীবীর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানো। এরপর আর কিছু চাওয়ার থাকে না। আমি সৌভাগ্যবান যে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব কিছুই জিতেছি—বিশ্বকাপ সেই অর্জনের পরিপূর্ণতা এনে দিয়েছে। যেন নিজের পুরো ক্যারিয়ারকে সম্পন্ন করলাম।’

২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি, যেখানে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন দুটি গোল। অন্যদিকে রোনালদোর সর্বোচ্চ অর্জন ইউরো ২০১৬ ও দুবার উয়েফা নেশনস লিগ জয়। তবুও তিনি দাবি করেন, এই অর্জনেই তার উত্তরাধিকার গড়ে উঠেছে, বিশ্বকাপ নয়।

দুই কিংবদন্তি এখন ইউরোপের বাইরে—রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসর দলে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। তবে দুজনই ইঙ্গিত দিয়েছেন, তারা আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আবারও নিজেদের দেখা দিতে চান।

বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এই নতুন ‘মন্তব্য-প্রতিমন্তব্যে’ আবারও তীব্র হয়েছে কে সেরা—এই চিরন্তন বিতর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X