বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কন্যা সন্তানের বাবা হলেন সাগর দেওয়ান

সাগর দেওয়ান ও তার স্ত্রী I ছবি : সংগৃহীত
সাগর দেওয়ান ও তার স্ত্রী I ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়ক সাগর দেওয়ান কন্যা সন্তানের বাবা হয়েছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় এ আনন্দের খবরটি জানিয়েছেন তিনি।

সাগর জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তার স্ত্রী ফারিয়া মাহিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) তাদের ঘরে আসে নবজাতক কন্যা।

বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে সাগর দেওয়ান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! অভিনন্দন মিসেস দেওয়ান, ফারিয়া মাহিন। আল্লাহ তোমাকে ভালোবাসেন। দুনিয়ায় স্বাগতম মা সাহারা দেওয়ান। বাবার সাথে মিলিয়ে বুধবারে আসার জন্য শুকরিয়া।’

শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি আরও লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন—বিশেষ করে মা ও মেয়ের সুস্বাস্থ্যের জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।’

পোস্টের সঙ্গে সাগর একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় নবজাতকটি মায়ের বুকে শুয়ে আছে। তবে শিশুটির মুখ প্রকাশ করেননি তিনি।

২০২৪ সালের ২৫ জুন সাগর দেওয়ান ও ফারিয়া মাহিনের বিয়ে হয়। ফারিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বর্তমানে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X