বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ি। ছবি : কালবেলা
পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ি। ছবি : কালবেলা

জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্যের বগুড়ার তার বাড়ির সামনে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার বাড়ির প্রধান ফটকের প্রবেশ মুখে দাহ্য জাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা মুখোশধারী ছিলেন।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার সময় বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন পিনাকীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পিনাকী ভট্টাচার্যের ওই এলাকার শিক্ষাবিদ নাট্যজন শ্যামল ভট্টাচার্য্যের ছেলে।

এ বিষয়ে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত দুইটায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এ দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনার পর বুধবার (০৫ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। আগুন লাগানোর চেষ্টা কে বা কারা করিয়েছে, কী উদ্দেশ্যে করিয়েছে তার রহস্য উদঘাটনের চেষ্টা করছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা তদন্ত করছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X