বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুত মা-বাবার সঙ্গে থালা হাতে রাস্তায় সন্তানরা

থালা হাতে রাস্তায় বসে প্রতিবাদ করে প্রায় অর্ধশত শিশু। ছবি : কালবেলা
থালা হাতে রাস্তায় বসে প্রতিবাদ করে প্রায় অর্ধশত শিশু। ছবি : কালবেলা

বাবার চাকরি নেই। তাই মা-বাবার সঙ্গে প্রতিবাদ জানাতে থালা হাতে রাস্তায় বসেছে প্রায় অর্ধশত শিশু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বগুড়া রোডে এ দৃশ্য দেখ যায়।

এদিন অপসো স্যালাইন ফার্মা লিমিটেডের সামনে বিক্ষোভ সমাবেশ করেন চাকরিচ্যুতরা।

জানা গেছে, গত ২৯ অক্টোবর ওষুধ শিল্প প্রতিষ্ঠান অপসোনিন লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান অপসো স্যালাইন ফার্মা কর্তৃপক্ষ ৫৭০ জন কর্মচারীকে ছাঁটাই করে। এর পর থেকে ছাঁটাই হওয়া শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করেন। ফলে ৮ দিন ধরে কারখানাটি অচল হয়ে আছে। বৃহস্পতিবার কারখানার সামনে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে তাদের কোমলমতি সন্তানরাও যুক্ত হয়।

শ্রমিক গোপাল চন্দ বলেন, বুধবার শ্রম অধিদপ্তরে মালিক-শ্রমিক বৈঠক হয়েছে; কিন্তু কোনো সমঝোতা হয়নি। বৃহস্পতিবার আবারও বৈঠক হওয়ার কথা ছিল। আমরা তো মরবই। তবে ঘরে বসে মরতে চাই না, তাই রাস্তায় নেমেছি।

শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করা বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রম অধিদপ্তরে আবারও সভা হওয়ার কথা থাকলেও মালিকপক্ষ জানিয়েছে, তারা আর শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবে না।

বরিশাল অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এইচআর বিভাগের সাকেদুল ইসলাম বলেন, স্টেরিপ্যাক বিভাগের ৫৭০ জনের মতো শ্রমিককে অব্যাহতি দিয়ে ঢাকা হেড অফিস থেকে চিঠি দিয়েছে। স্টেরিপ্যাক বিভাগটি কোম্পানির পক্ষে এখন আর উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। যদি পুনরায় এটি চালু করা হয় তখন যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান কালবেলাকে বলেন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকরা চাকরি ফিরে পেতে থালা-বাটি নিয়ে অবস্থান এবং বিক্ষোভ করেছে। এ কারণে ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটছে। গত ২৯ অক্টোবর থেকে তারা কর্মসূচি পালন করছে। আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X