আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জব্দকৃত জাটকা বিতরণের সময় লুট, অতঃপর...

বিতরণের সময় জাটকা লুট। ছবি: কালবেলা
বিতরণের সময় জাটকা লুট। ছবি: কালবেলা

বরগুনার আমতলীতে জব্দকৃত জাটকা বিতরণের সময় লুটের ঘটনায় মামলা হয়েছে। আমতলী মৎস্য বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্টে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস থেকে অবৈধ জাটকা মাছ জব্দ করে। ওই বাসগুলো থেকে ২৫টি কার্টনভর্তি ১১শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো পুলিশের সহযোগিতায় বিতরণ করতে বলা হয়।

মাছগুলো আমতলী থানার ভেতরের মাঠে বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে এ মাছ লুট করে নিয়ে যায় কয়েকজন।

এ ঘটনায় আমতলী মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলেটর ইশরাত হোসেন হিমেল থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, যৌথ বাহিনীর মাধ্যমে জব্দ হওয়া অবৈধ জাটকা মাছ আমতলীর দুস্থ ও বিভিন্ন এতিমখানায় বিতরণের জন্য লোক ডাকা হয়েছিল। তাদের মধ্যে বিতরণ কালের শেষ পর্যায়ে কিছু মাছ বিশৃঙ্খলা করে নিয়ে যায় লোকজন।

আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, থানার ভেতর থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় মৎস্য বিভাগের একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা সিসি টিভি দেখে অনেককেই শনাক্ত করতে সক্ষম হয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X